ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন মনিরুল ইসলাম

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান।


শনিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এদিন রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় বাংলাদেশ পুলিশের এএসপি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মতিতে গঠিত এই কমিটির মেয়াদ এক বছর। এতে মোট সদস্য ১২১ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑